কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক ব্রিফকেস নিয়ে চীন সফরে পুতিন!

পুতিনের সাথে পারমাণবিক ব্রিফকেস হাতে নৌ-কর্মকতারা। ছবি : রয়টার্স
পুতিনের সাথে পারমাণবিক ব্রিফকেস হাতে নৌ-কর্মকতারা। ছবি : রয়টার্স

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার সফরে দেখা মিলেছে বিরল এক দৃশ্যের। সফরে তার সাথে দেখা গেছে রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস। বিরল এ ব্রিফকেসটি ছাড়া পারমাণবিক হামলায় নির্দেশ দিতে দেওয়া সম্ভব নয়। ফলে এ নিয়ে নানা জল্পনা কল্পনাও তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে অপর এক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তাকে ঘিরে ছিলেন নিরাপত্তা ফোর্সের সদস্যরা। এ সময় দুজনসস নৌ-কর্মকর্তাকে একটি ব্রিফকেস সাথে নিয়ে হাঁটতে দেখা গেছে। ক্যামেরা জুম করে দেখা গেছে এটি রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস।

রাশিয়ার এ পারমাণবিক ব্রিফকেস বহনের মূল দায়িত্ব দেশটির নৌবাহিনীর। এটি সবসময় প্রেসিডেন্টর সাথে থাকে এবং তা বহন করে চলে নৌবাহিনীর কর্মকতারা। এ ব্রিফকেসের নিরাপত্তায় নিয়োজিত দলকে শেগেট বলা হয়। প্রেসিডেন্টের সাথে এ ব্রিফকেস থাকলেও তা প্রকাশ্যে খুবই কম আসে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএর ক্রেমলিন সংবাদদাতা টেলিগ্রামের একটি ভিডিও শেয়ার করে বলেন, পারমাণবিক এমন বেশ কয়েকটি সুইটকেস রয়েছে যা পুতিন ছাড়া সম্পন্ন হওয়া সম্ভব নয়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, বেইজিংয়ে একটি মিটিং শেষ করে সিঁড়ি দিয়ে হাঁটছেন। এ সময় তারা সঙ্গে রয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তারা। তারা পুতিনের থেকে মাত্র কয়েক পা দূরে ছিলেন। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি।

রুশ প্রেসিডেন্টের ওই ব্রিফকেসটি হল শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। এটির উচ্চপর্যায়ের গোপনীয় ‘কাজবেক’ ইলেক্ট্রনিক কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে রকেট ফোর্সের সঙ্গেও যোগাযোগ করা যায়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুরও একটি পারমাণবিক ব্রিফকেস রয়েছে। সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভেরও তেমন একটি ব্যাগ থাকতে পারে জানা গেছে। রাশিয়ার একটি টেলিভিশনে ২০১৯ সালের এক ভিডিওতে ব্রিফকেসটি বিস্তারিত দেখানো হয়। ওই ভিডিওতে দেখা যায়, ব্রিফকেসটির কমান্ড সেকশনে একটি সাদা রঙের বোতাম রয়েছে। এটি পারমাণবিক হামলার নির্দেশ দিতে ব্যবহৃত হবে। এ ছাড়া ব্রিফকেসের লাল বোতামের মাধ্যমে এ নির্দেশনা বাতিল করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X