কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:৫৩ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রেস্টুরেন্টে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ইউক্রেনে রেস্টুরেন্টে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

রাশিয়া পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি রেস্টুরেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেস্তোরাঁ ও শপিংমলে এ হামলা চালানো হয়। ওই অঞ্চলটি ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন কিন্তু রুশ সামরিক বাহিনীর অধিকৃত অংশের কাছাকাছি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় রেস্টুরন্টের কর্মী ও ক্রেতাসহ ৮০ জন মানুষ ছিলেন। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

এক প্রত্যক্ষদর্শী বলেন, এই হামলায় মানুষ মারা গেছে: অনেকে কান্না ও চিৎকার করছে। কর্মকর্তারা জানিয়েছেন,এই হামলার লক্ষ্যবস্তু আবাসিক ভবনগুলোও ছিল।

সামাজিক মাধ্যম ও ঘটনাস্থল থেকে পাওয়া ড্রোন ফুটেজে দেখা যায়, হামলায় ভবনগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় আট মাস বয়সী একটি শিশু এবং তিনজন বিদেশিসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ হামলা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে-সমস্ত রাশিয়ান খুনি ও সন্ত্রাসী।

বেলজিয়ামের সাংবাদিক আরনাউড ডি ডেকার বলেন, হামলার কয়েক মিনিট আগেও তিনি জনপ্রিয় রিয়া লাউঞ্জ রেস্টুরেন্টে ছিলেন। এখনও ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে। এটি একটি বিশাল রেস্টুরেন্ট।

ডি ডেকার আরও বলেন, ‘এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। উদ্ধারকারীরা তাদের বাঁচানোর চেষ্টা করছেন।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রবল বিক্রমে ইউক্রেনে আক্রমণ শুরু করে। এরপর থেকে ক্রামতোর্স্ককে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১১

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১২

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১৩

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৪

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৭

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৮

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৯

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X