কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করছে রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের পতাকা। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আগামী সোমবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে। এই চুক্তির আওতায় নর্ডিক দেশটির প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে তাদের দেশে মার্কিন সেনা ও সামরিক রসদ আসবে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফিনিশ সরকার এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে চলতি বছরের শুরুতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। চুক্তি সম্পর্কে ঘোষণার আগে সরকারি কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এই চুক্তির উদ্দেশ্য হলো সংঘাতের সময় ফিনল্যান্ডে দ্রুত সামরিক বাহিনীর প্রবেশ এবং সহায়তার অনুমতি দেওয়া।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেন সাংবাদিকদের বলেন, সব কিছু নিয়ে আলাদাভাবে একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি শান্তিকালীন কার্যক্রম সহজ করবে। তবে সংকটের সময় এই চুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে।

কর্মকর্তারা বলছেন, চুক্তির আওতায় দেশের ১৫টি স্থাপনা ও এলাকা তালিকাভুক্ত করেছে ফিনল্যান্ড। এসব স্থাপনা ও এলাকায় মার্কিন সামরিক বাহিনী কোনো ধরনের বাধা ছাড়াই প্রবেশ করতে পারবে এবং সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সংরক্ষণ করতে পারবে।

গত সপ্তাহে ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের সামরিক চুক্তি করেছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীকে চারটি বিমান ঘাঁটি, একটি বন্দর ও পাঁচটি সামরিক ঘাঁটিসহ ১৭টি এলাকায় প্রবেশের অনুমতি দেয় দেশটি।

ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও সুইডেন সদস্য নয়। তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের যোগদান আটকে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X