কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আর মাত্র একবার ইউক্রেনকে অস্ত্র দিতে পারবে যুক্তরাষ্ট্র

একই মঞ্চে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
একই মঞ্চে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ক্রমেই বিপদ ঘনিয়ে আসেছে ইউক্রেনের। একদিকে হামলা জোরদার করছে রাশিয়া। আর অন্যদিকে হারাচ্ছে মিত্রদের সমর্থন। এবার তাদের সামনে আরও এক সময়ের বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, তারা আর মাত্র একবার ইউক্রেনটি সামরিক সহায়তা দিতে পারবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনকে ডিসেম্বরের মধ্যে আরেকটি সামরিক সহায়তার প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর কিয়েভকে আর কোনো সহায়তা দিতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ফলে সামনে আর ইউক্রেনকে সহায়তার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি জানান, যখন এটিও হয়ে যাবে তখন আমাদের হাতে আর কোনো সুযোগ থাকবে না। ফলে তখন আমাদের সহযোগিতা করার জন্য কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।

হোয়াইট হাউস সতর্কবাতা দিয়েছে যে, গত ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরের ডিসেম্বরে এ সহায়তাও শেষ হয়ে যেতে চলেছে।

সোমবারও সিনেটে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত ছিল। তবে সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বর্তমানে সিনেটে মার্কিন-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার ও ইসরায়েল এবং ইউক্রেনের জন্য সহায়তা নিয়ে আলোচনা চলমান রয়েছে।

আলোচনায় রিপাবলিকানরা ইউক্রেনকে সহায়তার চেয়ে মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি জোর দিয়েছেন। তবে বছরের শেষে ছুটিতে যাওয়ার আগে বিষয়টি চূড়ান্ত হবে কিনা তা নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। এর আগে চলতি মাসের শুরুতে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা আটকে দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X