কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে ওয়াগনারকে কত টাকা দিয়েছে রাশিয়া

রাশিয়ার রোস্তভ-অন-দন শহরে একটি ট্যাংকের ওপর বসে আছেন ওয়াগনার যোদ্ধারা। ছবি : সংগৃহীত
রাশিয়ার রোস্তভ-অন-দন শহরে একটি ট্যাংকের ওপর বসে আছেন ওয়াগনার যোদ্ধারা। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াড়নারের সৈন্যদের সরকারিভাবে পূর্ণ অর্থায়ন করা হতো।

পুতিনের হিসাবে, শুধু বেতন ও বোনাস বাবদ ২০২২ সালের মে মাস থেকে গত মে পর্যন্ত ওয়াগনারকে ৮৬ দশমিক ২৬২ বিলিয়ন রুবল (১০০ কোটি মার্কিন ডলার) দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি বাজেট থেকে ওয়াগনারকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ভ্লাদিমির পুতিন বলেন, ওয়াগনারকে কীভাবে সরকারিভাবে বরাদ্দ করা এই অর্থ দেওয়া হয়েছে এবং ওয়াগনারপ্রধান সরকারি এই অর্থ কীভাবে ব্যয় করেছেন, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় ওয়াগনার যোদ্ধা ও তাদের কমান্ডারদের সম্মান জানিয়েছি। কারণ, তারা সবসময় সত্যিকার অর্থেই সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিয়ে এসেছেন।

গত শুক্রবার (২৩ জুন) রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পরদিন শনিবার (২৪ জুন) তার যোদ্ধারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা শুরু করে।

তবে ওইদিন রাতেই ঘটনা নাটকীয় মোড় নেয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এ অভিযাত্রা বন্ধ করতে সম্মত হন প্রিগোজিন। সমঝোতায় বলা হয়, প্রিগোজিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তার ও তার যোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X