কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ৩ বোমারু বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ার তিনটি বোমারু বিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। শুক্রবার (২২ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির সামরিক কর্মকর্তারা এমন দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী। তবে রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ব্যবহার করে এসব বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ ফ্রন্টে তিনটি রাশিয়ান এসইউ-৩৪ বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘটনাকে বেশ পরিকল্পিত অভিযান বলে উল্লেখ করেছেন দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত। নিয়মিত নৈশকালীন ভিডিও বক্তব্যে খেরসন অঞ্চলে এসব রুশ বোমারু বিমান ভূপাতিত করায় ওডেসা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেছেন জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার প্রথম দিনে খেরসন অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এরপর এই অঞ্চল পুনর্দখলের চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এই উদ্দেশ্যে গত নভেম্বরে খেরসনের ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নেয় জেলেনস্কি বাহিনী।

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইউরেশিয়া ডেইলি জানিয়েছে, ইউক্রেনের দাবি বেশ প্রশংসনীয়। ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে কিয়েভ মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X