কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিনের নৈশভোজ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত এয়ারবাসের ৭০০ কর্মী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দরজায় কড়া নাড়ছে খ্রিষ্টা ন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। পুরো বিশ্বেই দিনটি বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়ে থাকে। তাই তো উৎসবের এই আমেজ কর্মীদের মাঝে ছড়িয়ে দিতে নৈশভোজের আয়োজন করেছিল বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস আটলান্টিক। কিন্তু এই অনুষ্ঠানের খাবার খাওয়াই কাল হলো কর্মীদের। খাবার খেয়ে একজন কিংবা দুজন নয়, প্রতিষ্ঠানটির সাত শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান হলো এয়ারবাস আটলান্টিক। পাঁচটি দেশে ১৫ হাজারের কর্মী এয়ারবাস আটলান্টিকে কাজ করেন।

ফ্রান্সের আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা এআরএস জানিয়েছে, বড়দিনের নৈশভোজ খাওয়ার পর পশ্চিম ফ্রান্সের এয়ারবাস আটলান্টিকের কর্মীরা বমি করতে শুরু করেন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।

মূলত গত সপ্তাহে এই ঘটনা ঘটে। আর শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। তবে খাবারের মেনুতে কী ছিল এবং কোন খাবার খেয়ে এসব কর্মী অসুস্থ হয়ে পড়েছেন তা এখনো স্পষ্ট নয়। এআরএসও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বড়দিনের নৈশভোজ খেয়ে কর্মীরা অসুস্থ হয়েছে স্বীকার করলেও বিবিসির কাছে এয়ারবাস দাবি করেছে, তাদের ১০০ জনের মতো কর্মী অসুস্থ হয়েছেন।

এক বিবৃতিতে কী কারণে এমনটা ঘটেছে তা শনাক্তে এআরএসকে সহযোগিতা করার কথা জানিয়েছে এয়ারবাস। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমনটা আর না ঘটে তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি।

এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সে পৃথক আরেক ঘটনায় রেস্তোরাঁয় খাবার খেয়ে বেশ কয়েকজন মানুষ খাদ্যজনিত বিরল রোগ বোটুলিজমে আক্রান্ত হয়ে পড়েন। এমনকি তাদের মধ্যে গ্রিসের এক নাগরিক মারাও যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১০

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১১

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১২

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৩

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৪

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৫

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৭

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৮

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৯

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

২০
X