কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী চায় ইতালি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ছবি : সংগৃহীত
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ছবি : সংগৃহীত

বিশ্বের শান্তিরক্ষা ও সংঘাত প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের দাবি জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। রোববার (৭ জানুয়ারি) ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পার সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের।

তাজানি বলেন, আমরা যদি বিশ্বে শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সামরিক বাহিনী প্রয়োজন। ইউরোপীয় পররাষ্ট্রনীতি কার্যকর করার ক্ষেত্রে এটি মৌলিক পূর্বশর্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী খেলোয়াড়ের বিশ্বে ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ান নাগরিকদের কেবল এমন কিছু দ্বারা নিরাপদ রাখা যাবে যা আগে থেকেই আছে। আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন।

তাজানি ফোরজা ইতালিয়া পার্টির প্রধান। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তার দলের অগ্রাধিকার বলেও জানান তিনি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা রাজনৈতিক এজেন্ডা হিসেবে উঠে আসে। তবে তাদের এসব প্রচেষ্টা মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঘিরে অগ্রসর হয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করেছে। সুইডেনও সদস্য হওয়ার পথে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X