কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির কাছে যুদ্ধবিমান বিক্রিতে বাধা দেবে না জার্মানি

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত

সৌদি আরবের কাছে ইউরোফাইটার যুদ্ধবিমান বিক্রিতে আর বাধা না দেওয়ার কথা জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। রোববার (৭ জানুয়ারি) পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেছেন তিনি। জার্মান বার্তা সংস্থা ডয়েচে প্রেস-এজেন্টুর (ডিপিএ) বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েলের নিরাপত্তায় অবদান রেখেছে উল্লেখ করে বেয়ারবক বলেছেন, এই কারণে সৌদি আরবের কাছে আরও ইউরোফাইটার যুদ্ধবিমান বেচতে ব্রিটেন যে প্রস্তাব দিয়েছে তার বিরোধিতা করবে না জার্মান সরকার।

তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরব গুরুত্বপূর্ণ অংশীদার। একই সঙ্গে (গাজা যুদ্ধকে কেন্দ্র করে) আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধে সহায়তা করছে দেশটি।

জার্মানি, ব্রিটেন, ইতালি ও স্পেন যৌথভাবে ইউরোফাইটার যুদ্ধবিমান তৈরি করেছে। ফলে কোনো বিদেশি দেশের কাছে এই যুদ্ধবিমান বেচতে হলে চার দেশের সম্মতির প্রয়োজন রয়েছে।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মান সরকার।

তবে রোববার জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ৭ অক্টোবরের পর সম্পূর্ণ ভিন্ন জায়গায় পরিণত হয়েছে।’ মূলত গাজা থেকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার তারিখের কথা বোঝাতে চেয়েছেন তিনি।

৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দিকে করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ শিশু ও নারী। আহত হয়েছেন আরও ৫৮ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X