কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ইউক্রেনের লিভিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে এ হামলা চালায় রাশিয়া। গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

ইউক্রেনের বিমানবাহিনী বলছে, লাভিভের দিকে কৃষ্ণসাগর থেকে ১০টি কালিব্র ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদের মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, লিভিভের একটি আবাসিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা হয়েছে। এতে দুই তলা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সাতজনকে উদ্ধারের কথা জানিয়েছেন জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। ওই ভবন থেকে আরও ৬৪ জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলেও জানান তারা।

লিভিভ মেয়র আন্দ্রি সাদোভি তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, এটি শহরের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার সবচেয়ে বড় হামলা। ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এ ঘটনার পর পর নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়ে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তবে এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X