কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ভবন। ছবি : সংগৃহীত
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ভবন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার এ হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। খারকিভের একটি আবাসিক ভবনে চালানো হামলায় তারা আহত হন।

আঞ্চলিক গভর্নর অলেহ সিনিহুবভ জানান, মঙ্গলবার রাতে ‍দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ সময় আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর।

খারকিভের মেয়র ইহর তেরেকভ বলেন, হামলা চালানো ওই জায়গাতে কোনো সামরিক স্থাপনা নেই। তবে সেটি আবাসিক এলাকা। রাশিয়ার এ হামলায় অন্তত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা এখনো পাথরের নিচে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের জরুরি পরিসেবা সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র তিনতলা ভবনে আঘাত হেনেছে। ভবনটি আগে হাসপাতাল হিসেবে ব্যবহৃহ হয়ে আসছিল।

দেশটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মস্কো। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইউক্রেনের সাতটি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করেছে। খারকিভ থেকে ৮০ কিলোমিটার দূরে রাশিয়ার বেলগ্রুডে এসব ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১০

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১১

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মমতাজের জামিন বহাল

১৩

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৪

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৫

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৭

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৮

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৯

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X