কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

২০২৩ সালে ৩৯৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল রোমানিয়া

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইউরোপ এবং সেনজেনভুক্ত দেশে প্রবেশের জন্য স্বপ্নদ্বার হিসেবে পরিচিত রোমানিয়া। বর্তমানে ইউরোপগামী বাংলাদেশিদের তরুণদের জন্য স্বপ্নের দেশ হিসেবে বেশ আলোচনায়ও রয়েছে দেশটি। তবে গত বছরে বাংলাদেশিদের বড় দুঃসংবাদ দিয়েছে রোমানিয়া। দেশটি থেকে ২০২৩ সালে প্রায় ৪০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) ইনফোমাইগ্রেন্টস থেকে এ তথ্য জানা গেছে।

রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, তারা গত বছরে বিভিন্ন দেশের এক হাজার ২২২ জনকে অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

সাম্প্রতিক সময়ে পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশগুলোতে প্রবেশের জন্য রোমানিয়ার সীমান্তে অভিবাসীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। দেশটিতে অনেকে বলকান রুট দিয়ে ভ্রমণের চেষ্টা করেন। সেনজেন ও হাঙ্গেরিতে প্রবেশের জন্য এটি অবাধ বিচরণের ক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছে।

দেশটিতে অনেকে কাজের বৈধ ভিসা নিয়ে আসেন। এরপর তারা একটা সময় পরে নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য সমৃদ্ধ দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। চলতি বছরে আংশিকভাবে সেনজেনের সীমানাভুক্ত হবে দেশটি।

গত ১৬ জানুয়ারি রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ অফিস জানিয়েছে, ২০২৩ সালে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তারা। দেশটি এ বছর ৩৯৭ বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। গেল বছরে ১৫৪ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। আর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল। দেশটির ১২৩ নাগরিক ফেরত পাঠিয়েছে রোমানিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১১

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১২

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৪

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৮

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৯

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

২০
X