কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাবেক সেনাপ্রধান। ছবি : এক্স
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাবেক সেনাপ্রধান। ছবি : এক্স

নতুন বছরের শুরু থেকে হামলা পাল্টা হামলায় জোর দিয়েছে রাশিয়া ইউক্রেন। দুই দেশের মধ্যকার এমন অবস্থার মধ্যে সেনাপ্রধান ভ্যালোরি ঝালুঝিনিকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাপ্রধানকে বরখাস্তের পর জেলেনস্কি বলেন, দেশের সামরিক নেতৃত্বকে এখন নতুন করে ঢেলে সাজানোর সময়। ঝালুঝিনিকে বরখাস্তের পর তার জায়গায় নতুন আরেকজনকে স্থলাভিষিক্তও করা হয়েছে। দেশটির স্থলবাহিনীর কমান্ডার নতুন সেনাপ্রধান হয়েছেন।

ঝালুঝিনিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের গুঞ্জনের মধ্যেই তার বরখাস্তের খবর এলো। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে ঝালুঝিনিকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন জেলেনস্কি।

ইউক্রেনে ব্যাপক জনপ্রিয় সাবেক এ সেনাপ্রধান। গত ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে, ইউক্রেনের ৮৮ শতাংশ লোক ঝালুঝিনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর মাত্র ৬২ শতাংশ লোক আস্থা রাখছেন।

বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে, ঝালুঝিনিকে প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটির সামরিক কাঠামোতে এটিই সবচেয়ে বড় রদবদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১০

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১১

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১২

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৩

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৪

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৫

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৬

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৭

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৮

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৯

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

২০
X