কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ৩ রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

এসইউ-৩৪ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এসইউ-৩৪ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভয়ংকর তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ বিমান ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক এ দাবি করেছেন। খবর রয়টার্সের।

বিমানবাহিনীর প্রধান বলেন, সেনারা রাশিয়ার এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার ভূপাতিত করেছে।

টেলিগ্রামে তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যোদ্ধারা একসঙ্গে শত্রুদের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে দুটি এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান।

বিমানবাহিনীর প্রধান এ দাবি করলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে দেশটির এ বিমান বিধ্বস্তের ফলে রাশিয়ার ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমা বিশ্বের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে ইউক্রেন। দেশটি সম্মুখসারির কাছাকাছি অঞ্চলে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করতে এমন মোতায়েন করে আসছে।

এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইউক্রেন। ওই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা রাশিরার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর এগুলো ব্যবহার করে ইউক্রেন এ সাফল্য পেয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও তখনও সেই দাবির সত্যতার যাচাই করতে পারেনি রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X