কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বন্দরনগরীতে ড্রোন হামলায় শিশুসহ নিহত ৪

উদ্ধার অভিযানে উদ্ধারকারীরা। ছবি : রয়টার্স
উদ্ধার অভিযানে উদ্ধারকারীরা। ছবি : রয়টার্স

ইউক্রেনের বন্দর নগরী ওডেশায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (০২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেশায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাটিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের চাক ধোঁয়ায় ঢেকে রয়েছে। এছাড়া ড্রোনটি ভবনের বিভিন্ন তলার বিচ্ছন্ন অংশ নিয়ে মাটিতে পড়েছে। এমনকি ব্লকের ঝুলন্ত অংশে কংক্রিট ও ইস্পাতের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে কাপড় ও ফার্নিচার দেখা যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়া বেসামরিক লোকদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। ওডেশায় একটি আবাসিক ভবনে শত্রুদের ড্রোন আঘাত হেনেছে। এতে আটটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলের ছবি শেয়ার করেছে। সেখানে উদ্ধারকারীদের একটি শিশুর মরদেহ ব্যাগে রাখতে দেখা গেছে। সংস্থাটি জানিয়েছে, এটা ভুলে যাওয়া অসম্ভব! এটি ক্ষমা করাও অসম্ভব। এক শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

জেলেনস্কি জানান, শাহেদ ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। এটি ইরানের পক্ষ থেকে সরবারহ করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের গভীরে হামলার জন্য দূরপাল্লার এ ডানাযুক্ত ড্রোন ব্যবহার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X