কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ওডেশায় রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১০

অ্যাপার্টমেন্ট ভবনে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স
অ্যাপার্টমেন্ট ভবনে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স

ইউক্রেনের বন্দরনগরী ওডেশার একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। রোববার (০৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার এ হামলা চালায় রাশিয়া। এতে তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হওয়ার খবর জানানো হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে এ হামলায় নিহত শিশুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আট মাস বয়সী শিশুটির মা নিজের শরীর দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। তিনি তাকে রক্ষার চেষ্টা করেছেন। উদ্ধারকারীরা তাদের আলিঙ্গনরত অবস্থায় পেয়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, অ্যাপার্টমেন্ট ভবনে ইরানের তৈরি শাহেদ ড্রোন হামলায় নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। ওই দিন রাশিয়ার ছোড়া আটটি ড্রোনের একটি ওডেশার একটি অ্যাপার্টমেন্টে আঘাত হানে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জানান, ওডেশায় রুশ হামলায় দ্বিতীয় শিশুটিরও মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, নিহতদের মধ্যে টাইমোফি নামের চার মাসের এক শিশু রয়েছে। এ ছাড়া রাশিয়ার এ হামলায় মার্ক নামের তিন বছরের আরেক শিশুও নিহত হয়েছে। আমি তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১১

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১২

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৩

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৪

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৫

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৬

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৭

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৮

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৯

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

২০
X