কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিমিয়ায় ইউক্রেনের ৩৮ ড্রোন হামলা

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী সেতু। ছবি : রয়টার্স
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী সেতু। ছবি : রয়টার্স

চলতি বছরের শুরু থেকে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া-ইউক্রেন। এরই ধারাবাহিকতায় রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ৩৮টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ৩৮টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবসার মাধ্যমে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে রুশ ও ইউক্রেনীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফিওডোসিয়া বন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের এ হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ায় নিযুক্ত রুশ কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, ফিওডোসিয়ার কাছাকাছি রাস্তায় যান চলাচল উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্তকারী সেতুতে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। এরপর স্থানীয় সময় রোববার ভোর পৌনে ৫টার দিকে সেতুতে পুনরায় যান চলাচল শুরু হয়।

রাশিয়া ও ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে ফিওডোসিয়ার বাসিন্দাদের উদ্ধৃত করে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে সমুদ্রবন্দর ও একটি তেলের ডিপো এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রয়টার্স জানিয়েছে, তারা এ বিস্ফোরণের দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এমনকি এ বিষয়ে তাৎক্ষণিক ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X