কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে ৬০ অভিবাসীর ‍মৃত্যু

সাগরে ভাসতে থাকা রাবারের ডিঙ্গি নৌকা। ছবি : এক্স
সাগরে ভাসতে থাকা রাবারের ডিঙ্গি নৌকা। ছবি : এক্স

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬০ অভিবাসীর মৃত্যু হয়েছে। রাবারের তৈরি ডিঙ্গি নৌকায় করে তারা এ সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা রাবারের তৈরি ডিঙ্গি নৌকার সাহায্যে নৌপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা এসওএস মেডিটেরানির পরিচালিত জাহাজ ওশান ভাইকিং তাদের উদ্ধার করেছে।

তারা জানান, কয়েকদিন আগে তারা লিবিয়ার জাওইয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। যাত্রার তিন দিন পর ডিঙ্গি নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে তারা নৌকায় খাবার ও পানিবিহীন অবস্থায় পড়েছিলেন।

তারা আরও জানান, মৃতদের মধ্যে নারীসহ অন্তত এক শিশু রয়েছেন। নৌকাডুবিতে নয়, বরং খাবার সংকটের কারণে ক্ষুধায় ও পনিশূন্যতায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

এসওএস মেডিটেরানি জানিয়েছে, দুরবিন দিয়ে ওশান ভাইকিংয়ের সদস্যরা ডিঙ্গি নৌকাটিকে দেখতে পায়। পরে ইতালির কোস্টগার্ডদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

সংস্থাটি জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন অজ্ঞান ও সংকটজনক অবস্থায় ছিলেন। পরে তাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সিসিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

ওএসএস মেডিটেরানির এক মুখপাত্র বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মতে, তারা খুব দুর্দশায় ছিলেন। তাদের সঙ্গে থাকা খাবারও দ্রুত শেষ হয়ে যায়। প্রায় এক সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X