কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দিনের ভোটগ্রহণ শুরু

রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি : সংগৃহীত

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার তৃতীয় ও চূড়ান্ত দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও ছয় বছর দীর্ঘায়িত হতে যাচ্ছে। খবর রয়টার্সের।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের মধ্যেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীরা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার এ প্রেসিডেন্ট নির্বাচনে ১১ কোটি ২৩ লাখ ভোটার রয়েছেন। এ ছাড়া দেশটির নির্বাচনে ভোট দিতে পারবেন ১৯ লাখ প্রবাসী ভোটার। প্রথম দুদিনে অর্ধেকের বেশি রুশ ভোটার ভোট দিয়েছেন। আজ তৃতীয় ও চূড়ান্ত দিনে বিরোধীদের শক্তি পরীক্ষা হবে। আজকের দিনে ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’ নামে একটি কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধীরা। আজ দুপুরে একই সময়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে নির্বাচনের মধ্যে রাশিয়ায় বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের ছাপও এই নির্বাচনে পড়েছে। গত শুক্রবার রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কিয়েভ প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন পুতিন। এ অপরাধের দায়ে ইউক্রেনকে শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রোববার ভোরে স্থানীয় রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। তবে গতকাল শনিবার নৈশকালীন ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X