কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অপতথ্য ছড়ানোর অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান রুশ সরকারের নির্দেশিত অপতথ্য প্রচারে সহায়তা করেছে। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো মস্কোভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ডিজাইন এজেন্সি ও রাশিয়ার বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান স্ত্রুকতুরা এলএলসি। এ ছাড়া দুই ব্যক্তি হলেন এ দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলিয়া আন্দ্রেভিচ গাম্বাশিজ এবং নিকোলাই আলেকসান্দ্রোভিচ তুপিকিন।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গণমাধ্যমের পরিচয় গোপন করে বিদেশে নেতিবাচক-ক্ষতিকারক প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে রুশ সরকারকে পরিষেবা দেওয়ায় চার ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা ৬০টির বেশি ওয়েবসাইট ও বৈধ গণমাধ্যমের ছদ্মবেশে এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে অপতথ্য ছড়িয়েছে। নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে যে সম্পদ রয়েছে তা জব্দ করেছে দেশটি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে আসছে। দেশটির অভিযোগ, রাশিয়া গণতান্ত্রিক দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করতে এমনটা করছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার টানপড়েনের মধ্যে এসব ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X