কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

মস্কোতে কনসার্ট হলে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে।

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্ত্রাসীরা এ হামলায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় ৪০ জন নিহত হয়েছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা কনসার্ট চলাকালীন মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। তারা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে।

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বিমানবন্দর এবং স্টেশনগুলোর পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা।

প্রসঙ্গত, স্থানীয় সময় সন্ধ্যায় ওই কনসার্ট হলে শিশু-কিশোরদের একটি নাচের প্রতিযোগিতা চলছিল। হলে প্রতিযোগীদের পাশাপাশি তাদের বাবা-মায়েরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X