মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিমিয়ায় বৃষ্টির মতো পড়ল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল বন্দরে ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (২৪ মার্চ) ক্রিমিয়ায় নিয়োজিত রুশ কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, আমাদের সামরিক বাহিনী সেভাস্তোপলে ব্যাপক আক্রমণ প্রতিহত করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী আহত হয়েছেন। একটি অফিস ভবন ও গ্যাস লাইনসহ বেশকিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইউক্রেনের ব্যাপক হামলায় রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সমুদ্র ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বেশ কয়েক ঘণ্টা যান চলাচল স্থগিত থাকে।

গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই।

কয়েক দিন আগে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই জানান, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে।

ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X