কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার দুই যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

রুশ যুদ্ধজাহাজে হামলা। ছবি  : সংগৃহীত
রুশ যুদ্ধজাহাজে হামলা। ছবি : সংগৃহীত

রাশিয়ার দুই যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (২৪ মার্চ) ভোরে অধিকৃত ক্রিমিয়ায় এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এছাড়া একই সময়ে কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবাহিনীর ব্যবহৃত একটি যোগাযোগ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে কীভাবে এ হামলা চালানো হয়েছে তা জানায়নি। অন্যদিকে মস্কোপন্থি ক্রিমিয়ার এক কর্মকর্তা অঞ্চলটিতে ব্যাপক বিমান হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিমিয়ার সেভাস্তপোল থেকে আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত ১০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা সেনারা সফলভাবে রুশ যুদ্ধজাহাজ আজভ ও ইয়ামালে হামলা চালিয়েছে। এছাড়া তারা কৃষ্ণ সাগর নৌবহরের যোগাযোগকেন্দ্র এবং কয়েকটি অবকাঠামোতেও হামলা চালিয়েছে।

সেভাস্তপোলের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে জানান, শার্পনেল সেখানকার তিনটি বাড়িতে আঘাত হেনেছে। এতে করে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি আরও জানান, ইউক্রেনের হামলায় যোগাযোগ অবকাঠামোয় হামলা হয়েছে। এতে করে যাত্রীবাহী নৌকা ও বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাঁচটি নৌকার জানালা ভেঙে গেছে।

গভর্নর জানান, হামলার শিকার হওয়া যানবাহনের মধ্যে তিনটি প্যাসেঞ্জার বাস, ১৩টি স্কুল বাস এবং একটি ট্রলি বাস রয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হতে পারেনি।

গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই।

কয়েক দিন আগে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই জানান, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে।

ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে, আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X