কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় জরুরি অবস্থা জারি

বন্যাদুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গত মানুষদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি রুশ বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ায় ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ওরেনবার্গ অঞ্চলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, বন্যা সৃষ্টি হওয়ার পর পরই এক হাজার ১৯ শিশুসহ চার হাজার ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুই হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর ডেনিস পাসলার বলেন, ভয়াবহ বন্যা হয়েছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলের অবস্থা খুবই খারাপ। এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন। ইতোমধ্যে ওরস্ক অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বাসিন্দাদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা। হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে।

২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় রুশ প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণে বাঁধটি ভেঙে গেছে। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছেও রাশিয়া।

ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশকিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, বন্যাটি ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X