কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে ‘হত্যার ষড়যন্ত্রে’ সহায়তার অভিযোগে গ্রেপ্তার পোল্যান্ড নাগরিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার জন্য রাশিয়ান গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রে সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বুধবার পাওয়েল কে নামের ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে পোল্যান্ডের ন্যাশনাল প্রসিকিউটরস অফিস বিস্তারিত জানায়।

তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে, তিনি পোল্যান্ডের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় জাসিওনকা শহরে রেজ ডব্লিউ–জাসিওনকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা–সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এবং তা রাশিয়াকে সরবরাহের চেষ্টা করেন।

বিমানবন্দরটি ব্যবহার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যাতায়াত করেন। তিনি প্রায়ই এখানে আসেন।

এ ছাড়া জেলেনস্কি সর্বশেষ গত বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড সফর করেন। অনানুষ্ঠানিকভাবেও অহরহ তার পোল্যান্ডে আসার গুঞ্জন রয়েছে।

মার্কিন সৈন্যরা বিমানবন্দরটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। পুরো এলাকা সব সময় মার্কিন সেনাদের কড়া পাহারায় থাকে। প্রায়শই ইউক্রেনের মধ্যে এবং বাইরে ভ্রমণকারী আন্তর্জাতিক নেতাদের এবং সাহায্য কর্মীদের যাতায়াতের নিরাপদ রুট হিসেবে এটি পরিচিতি।

ইউক্রেনের পশ্চিম সীমান্তে অবস্থিত দেশ পোল্যান্ড ইউক্রেনের মিত্র। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটি বিভিন্নভাবে সাহায্য করে আসছে।

এ গ্রেপ্তারের সঙ্গে ইউক্রেনের সম্পৃক্তাও স্পষ্ট। দেশটির চিফ প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেন, গ্রেপ্তার ব্যক্তি রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতামূলক কাজের প্রস্ততি নেন। তিনি বিমানবন্দরটির স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে সাম্রাজ্যবাদী শক্তির কাছে পাঠানোর চেষ্টা করেন।

পোলিশ ন্যাশনাল প্রসিকিউটরস অফিস জানায়, ইউক্রেন তাদের নিজস্ব তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ প্রমাণ আমাদের কাছে সরবরাহ করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে গ্রেপ্তারের বিষয়টি নতুন নয়। এর আগেও রাশিয়ান-স্প্যানিশ দ্বৈত নাগরিকসহ বেশ কয়েকজনকে এ ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X