কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:১৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাশিয়ার মুহুর্মুহু হামলায় তছনছ ইউক্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী এ তথা জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ওডেসার দক্ষিণ বন্দর এবং মাইকোলাইভ, ডোনেটস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলগুলো রাশিয়ার ড্রোন হামলার হুমকির মধ্যে ছিল। পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে বলে জানিয়েছিল ইউক্রেনীয় বিমানবাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে লক্ষ্যবস্তুতে হামলা করছে ইরানের তৈরি শাহেদ ড্রোন। তবে এই ভিডিও ফুটেজের মাধ্যমে হামলা নিশ্চিতের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এর আগে, গতকাল সোমবার গভীর রাতে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে ‘হামলার’ পর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রুশ-নির্মিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটা কিয়েভ সরকারের আরেকটি সন্ত্রাসী হামলা। সামরিক দিক থেকে এ হামলার কোনো মূল্য নেই। কেননা এই সেতু সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য আর ব্যবহার করা হয় না। এটা একটি নৃশংস হামলা। এতে শুধু নিরপরাধ মানুষ হতাহত হয়েছে। মস্কো এই হামলার কঠোর প্রতিশোধ নেবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১০

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১১

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১২

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৩

হজে বিমান ভাড়া কমল

১৪

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৫

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৭

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৮

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৯

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

২০
X