বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বেলারুশের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়ন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা দেওয়ার তোড়জোড় শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাজি হয়েছে ইউরোপীয় দেশগুলো। তিনজন ইইউ কূটনীতিকের বরাতে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

অনানুষ্ঠানিক সম্মতির পর বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আজ বুধবার ইইউ কূটনীতিকদের কাছে পাঠানোর কথা রয়েছে। এরপর এটি যাবে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি অ্যাম্বাসেডরদের কাছে। তারা আগামী সপ্তাহের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দিতে পারেন।

রাশিয়ার মতোই বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এবারের নিষেধাজ্ঞা প্যাকেজে মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম থাকবে। এগুলোর মধ্যে বিমানের খুচরা যন্ত্রাংশও থাকবে। বেলারুশ থেকে অবৈধভাবে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পাচার ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হবে।

কূটনীতিকরা বলছেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে বেলারুশের শাস্তি আরও বৃহত্তর ও বৈশ্বিক পর্যায়ে নেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তেই এসব কথা বলেছেন এই তিন কূটনীতিক।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পুতিনকে সমর্থন দিয়ে আসছেন লুকাশেঙ্কো।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতেই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X