কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউ কালিডোনিয়াজুড়ে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি

আইন পরিবর্তনের জেরে সহিংসতা। ছবি : রয়টার্স
আইন পরিবর্তনের জেরে সহিংসতা। ছবি : রয়টার্স

নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে ফ্রান্স শাসিত নিউ কালিডোনিয়া। এর ফলে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স নিজেদের শাসিত নিউ কালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি করেছে। এ ছাড়া অঞ্চলটিতে স্থিতিশীলতা আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে প্রদেশিক নির্বাচনের আইন পরিবর্তন করায় অস্থিতিশীলতা দেখা দেয়।

সোমবার (১৩ মে) থেকে শুরু হওয়া এ সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এলাকাটিতে কারফিউ জারির পরও এ অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষকে গ্রেপ্তারের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, অঞ্চলটি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৭০০ কর্মী রয়েছেন। এর সঙ্গে অতিরিক্ত এক হাজার ফোর্স পাঠানো হয়েছে।

ফ্রান্সের নতুন আইন অনুসারে নিউ কালিডোনিয়ায় যেসব ফরাসি নাগরিক ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারা প্রাদেশিক নির্বাচনে ভোট দিতে পারবেন। এটি অনেকটাই নিউ ক্যালিডোনিয়ার নাগরিকত্ব লাভের সমান।

নতুন এ আইনের বিরুদ্ধে স্থানীয়রা ফুঁসে উঠেছে। তাদের দাবি, অবিলম্বে বিতর্কিত এ আইনটি বাতিল করতে হবে। এ জন্য বুধবার বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

আলজাজিরা জানিয়েছে, এ বিক্ষোভের জেরে দেশটিতে প্রায় দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X