কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা

দায়িত্বরত রোমানিয়ার সন্ত্রাসবিরোধী পুলিশ বাহিনীর সদস্য। ছবি : সংগৃহীত
দায়িত্বরত রোমানিয়ার সন্ত্রাসবিরোধী পুলিশ বাহিনীর সদস্য। ছবি : সংগৃহীত

রোমানিয়ায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ জুন) রোমানিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের প্রবেশপথে ‘মলোটভ ককটেল’ দিয়ে হামলা চালানোর অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুখারেস্ট পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজন ৩৪ বছর বয়সী ব্যক্তিকে রোমানিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের সদস্যরা গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি হামলার পর নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল।

স্থানীয় নিউজ চ্যানেল ডিজি২৪ এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক হিসেবে ধারণা করা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যক্তিগত অভিযোগের দ্বারা অনুপ্রাণিত হয়েই এ হামলা করেছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে দূতাবাসে হামলা করেননি।

ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলছে, দূতাবাসের নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে গেলে সে একটি ‘মোলোটভ ককটেল’ বের করে। এরপর তাতে আগুন জ্বালিয়ে বিল্ডিংয়ের লবির প্রবেশদ্বারের দরজার দিকে ছুড়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোমানিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা কোনো সীমানা জানে না। সন্দেহভাজন ওই ব্যক্তিকে রোমানিয়ান পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X