কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘২৪ ঘণ্টায় ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, রুশ এবং পশ্চিমা সেনারা যে কোনো সময় ইউক্রেনের মাটিতে মুখোমুখী হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন চাইলে ২৪ ঘণ্টায় ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

টিভি-টু’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ-আলোচনা চলছে তার সবই আমাদের যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সূত্র: আরটি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ বলেছিল তারা কিয়েভকে অস্ত্র দেবে না বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয়- এমন সামরিক সরঞ্জাম দেবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে চলেছে।

ভিক্টর অরবান আরও বলেন, বর্তমান অবস্থায় এটা মোটেই বাড়তি কথা হবে না যে, পশ্চিমারা এখন মূল যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। যে কোনো মুহূর্তে পশ্চিম ইউরোপ অথবা মার্কিন সেনাদের ইউক্রেনের মাটিতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধ থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এ বিষয়গুলো বিবেচনা করছেন না বরং তারা যুদ্ধ চান। তবে এখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই।

তিনি বলেন, এখনো রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়া থামানো যেতে পারে, এজন্য শুধু প্রয়োজন পশ্চিমা সরকারগুলোতে পরিবর্তন। ভিক্টর অরবান বলেন, যদি ইউরোপীয় নেতারা শান্তি চান তাহলে সেটা ২৪ ঘণ্টার মধ্যেই সম্ভব। তারা এই সময়ের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি আনতে পারে।

ভিক্টর অরবান ইউক্রেনকে আরও অর্থ এবং অস্ত্র দেওয়া থেকে বিরত থাকার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংলাপ শুরুর কথাও বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X