কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কাকে ‘চোর’ বললেন পুতিন?

বক্তব্য দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সিদ্ধান্ত নিয়েছে জি-৭ ভুক্ত শিল্পোন্নত সাত দেশ। সেসব দেশে স্থগিত থাকা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে এ ঋণ দেওয়া হবে। এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন।

শুক্রবারের (১৪ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত ভালোভাবে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বক্তব্যকালে তিনি বলেন, ‘পশ্চিমের নেতারা রাশিয়ার স্থগিত সম্পদ নিতে আইনি ভিত্তি নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু যত চালাকি করা হোক না কেন চুরি এখনো চুরিই।’ এ ধরনের সব চোরকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

পশ্চিমাদের সতর্ক করে পুতিন আরও বলেন, মস্কো যখন তখন যে কাউকে নিশানায় পরিণত করতে পারে, এটি প্রমাণিত। তাই সম্পদ স্থগিত এবং তা করায়ত্তের চেষ্টাকারীরা পরবর্তী শাস্তির আওতায় আসতে পারে।

জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে এই ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি-৭ এর তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাত দেশ হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্য ও ইতালি।

বৃহস্পতিবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অন্যান্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জি-৭ এর সদস্য না হয়েও উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে আলাদা করে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে।

বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দিতে রাজনৈতিকভাবে সম্মত হয়েছে জি-৭। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস জি ৭-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনকে সাহায্য করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি-৭ ভুক্ত দেশগুলোয় এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার কোটি ডলার সমমূল্যের রুশ তহবিল ও সম্পদ স্থগিত করা হয়েছে। এসব তহবিল ও সম্পদের মুনাফাকে ভিত্তি করেই ইউক্রেনকে বহু বছরমেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে জি-৭। কিন্তু বিষয়টিকে জটিল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমানে স্থগিত তহবিলের অধিকার রাশিয়া ভবিষ্যতে কোনো দিন ফেরত পেলে, ইউক্রেনকে দেওয়া জি–৭ এর এই ঋণ পরিশোধ করা নিয়ে জটিলতা দেখা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X