কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

এক বালিশের দাম ৬৭ লাখ টাকা

বালিশে ব্যবহার করা হয়েছে সোনা। ছবি : সংগৃহীত
বালিশে ব্যবহার করা হয়েছে সোনা। ছবি : সংগৃহীত

যে কোনো মানুষই চায় শান্তিতে ঘুমাতে। এ ব্যাপারে যারা খুব বেশি সিরিয়াস, তারা শান্তির ঘুমের জন্য কত কিছুই না করে থাকেন। কারও কারও ধারণা নরম বিছানায় ঘুম ভালো হয়, কেউ আবার নরম বালিশ ছাড়া ঘুমাতেই পারেন না।

সারা দিনের পরিশ্রমের পর রাতে একটু ভালো ঘুমের আশায় হাজার হাজার টাকা খরচ করে আলিশান বিছানাও বানান কেউ কেউ। আবার ভালো বালিশের পেছনেও গোনেন বাড়তি টাকা।

ভালো ঘুমের জন্য অবশ্যই আরামদায়ক বালিশ প্রয়োজন। দীর্ঘ গবেষণার পর এমনই এক বালিশ তৈরি করেছেন একজন ফিজিওথেরাপিস্ট। কিন্তু এই বালিশে ঘুমাতে গুনতে হবে ৬৭ লাখ টাকা।

এমনই এক বালিশ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ডাচ ডিজাইনার ভ্যান ডের হিলস্ট। নেদারল্যান্ডের এই ফিজিওথেরাপিস্ট বালিশটির ডিজাইন ও তৈরি করেছেন যার দাম ৫৬ হাজার ৯৯৫ ডলার বা প্রায় ৬৭ লাখ টাকা। বলা হচ্ছে, এটাই পৃথিবীর সবচেয়ে দামি বালিশ।

হাই-টেক সলিউশন এবং পুরনো ধাঁচের কারুকার্যের সমন্বয়ে, টেইলর মেড এই বালিশ এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে উদ্ভাবনী এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য জুতসই।

বালিশটি মিসরীয় তুলা ও তুঁত সিল্ক থেকে তৈরি। এ ছাড়া অ-বিষাক্ত ডাচ মেমরি ফোমে ভরা। এই বালিশটি এত দামি হওয়ার আসল কারণ হলো এটি ২৪ ক্যারেট সোনা, হীরা এবং নীলকান্তমণি দিয়ে খচিত। বালিশের জিপটিতে চারটি হীরা এবং একটি নীলকান্তমণি যুক্ত রয়েছে। এটি স্টাফ করার জন্য এতে ব্যবহৃত তুলা একটি রোবোটিক মিলিং মেশিন থেকে আসে।

বালিশ কোম্পানিটির দাবি, এই বালিশটি অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে। এটি একটি কাস্টোমাইজ বালিশ। একজন ব্যক্তির কাঁধ, মাথা এবং ঘাড়ের পরিমাপ থ্রিডি স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে প্রতিটি গ্রাহকের জন্যই আলাদা করে বালিশটি তৈরি করা হয়।

ভ্যান ডার হিলস্ট বালিশটি তৈরির আগে রোগীর শরীরের পরিমাপ এবং ঘুমের ভঙ্গিও পর্যবেক্ষণ করে নেন। তিনি বলেন, এই বালিশ যেকোনো বয়সের মানুষ চাইলেই যেভাবে খুশি ব্যবহার করে ঘুমাতে পারবেন। পাশ ফিরে ঘুমান বা পেছন ফিরে ঘুমান, যেভাবেই ঘুমান না কেন বালিশটি সবভাবেই আরামদায়ক ঘুমের জন্য উপযোগী। বালিশটি তৈরি করতে ভ্যান ডের হিলস্টের ১৫ বছর সময় লেগেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X