কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল?

রাশিয়ার পতাকা, আলাস্কা ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
রাশিয়ার পতাকা, আলাস্কা ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা অঙ্গরাজ্য বিক্রি করে দেওয়ার পর রাশিয়া জানতে পারে- সেখানে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, তেল ও গ্যাসের মজুত। অথচ বাংলাদেশের মোট আয়তনের চেয়েও ১২ গুণ বড় এই অঙ্গরাজ্যটি বিক্রি করা হয়েছিল পানির দামে।

মূল্যবান সব প্রকৃতিক সম্পদে ভরপুর আলাস্কার আয়তন ১৫ লাখ বর্গ কিলোমিটার। এটি বিক্রি করা হয় মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে!

অর্থাৎ প্রতি একর জমি মাত্র দুই সেন্ট করে বিক্রি করেছিল রুশরা। বর্তমানে এই আলাস্কা থেকে বছরে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি তেল রপ্তানি করছে ওয়াশিংটন।

সেই হিসাবে বলা যায়- নিজেদের স্বর্ণের ডিমপাড়া হাসটিকে প্রায় বিনা মূল্যেই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল রাশিয়া। কিন্তু কেন?

১৮৫৩ সালে ওসমানিয়া সাম্রাজ্যের সঙ্গে ক্রিমিয়া যুদ্ধে জড়ায় জারশাসিত রাশিয়া। ওসমানিয়া সাম্রাজ্যের সঙ্গে জোট বেঁধে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইউরোপীয় শক্তি ফ্রান্স ও ব্রিটেন। ওই যুদ্ধ হেরে যায় রাশিয়া।

সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের জন্য আলাস্কায় অবস্থান পোক্ত করেছিল রাশিয়া। তবে খনিজসমৃদ্ধ অঞ্চল হলেও খুব কমসংখ্যক রুশ সেখানে গিয়ে বসতি গড়েছিলেন। দুর্গম ও প্রতিকূল আবহাওয়া এর বড় কারণ। ক্রিমিয়া যুদ্ধে হেরে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার বুঝতে পেরেছিলেন, আলাস্কায় নিয়ন্ত্রণ ধরে রাখা হয়তো সম্ভব হবে না।

ওই সময়ে আলাস্কার পাশে কানাডায় ব্রিটেনের উপনিবেশ ছিল। তাই, দ্বিতীয় আলেজান্ডার মনে করেছিলেন, যদি ব্রিটেন আলাস্কায় আক্রমণ করে বসে, তাহলে ভূখণ্ডটি রাশিয়ার হাতছাড়া হয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্রের কাছে বিশাল এই ভূমি পানির দামে বিক্রি করে দেয় রাশিয়া।

প্রাকৃতিক সম্পদে ভরপুর আলাস্কা

২০১৮-১৯ অর্থবছরে আলাস্কার মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। যার ৮০ শতাংশই এসেছিল পেট্রোলিয়াম খাত থেকে। এই আলাস্কা বিশ্বের জ্বালানি তেলসমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।

১৯৭৮ সালে আলাস্কার সমুদ্রের তলদেশে প্রায় এক হাজার কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। গত চার দশকের বেশি সময় ধরে উত্তোলনের পরেও সেখানে আরও প্রায় ৪০০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার- ইউএসজিএসের তথ্যমতে, আলাস্কার উত্তর উপকূলেই ৮৫ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১২ বিলিয়ন মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X