কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘বাথরুমে যাচ্ছি, ধৈর্য ধরুন’ : ভাইরাল ছবি ঘিরে অসন্তোষ

ভাইরাল হওয়া সেই ছবি
ভাইরাল হওয়া সেই ছবি

সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয় ছবিটি। যেখানে লেখা, ‘বাথরুমে যাচ্ছি। আর কোনো লোক নেই। ধৈর্য ধরে দাঁড়ান। এসে টিকিট দিচ্ছি।’ ছবিটি দেখেই আন্দাজ করতে পারার কথা যে, এটি হয়তো কোনো বাস কিংবা রেলের টিকিট কাউন্টার, অথবা এমন কোনো স্থানের ছবি যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়।

হ্যাঁ, বিষয়টি এমনটাই। একটি রেলের টিকিট কাউন্টারে লেখা ছিল কথাগুলো। কিন্তু সেটা কোথাকার?

জানা গেছে, ছবিটি ভারতের শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টারের। দেশটির পূর্ব রেল সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ছিল দীর্ঘ লাইন। কিন্তু প্রকৃতির ডাককে উপেক্ষা করার আর উপায় ছিল টিকিটের দায়িত্বে থাকা রেলকর্মীর। পুরো স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্ব একা হাতে সামলাচ্ছিলেন তিনি। উপায়ান্তর না দেখে পিচবোর্ডে মার্কার দিয়ে যাত্রীদের উদ্দেশে ওই কথাগুলো লিখে গিয়েছিলেন তিনি। কিন্তু টিকিটের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। পরে মানুষের মনে দানা বাঁধে অসন্তোষ। শুরু হয় বিক্ষোভ।

ভারতীয় ওই রেলকর্মীর ‘অসহায়তা’ নিয়ে যাত্রীদের সহানুভূতি থাকলেও রেল দপ্তরের প্রতি ক্ষুব্ধ টিকিটের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকশ যাত্রী। রেল দপ্তরের শূন্যপদ নিয়ে আলোচনার মাঝেই রেলকর্মীর ওই আবেদনমূলক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১ জুলাই) দুপুরে শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টার কিছুক্ষণের জন্য বন্ধ করে বাথরুমে যান এক রেলকর্মী। টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের উদ্দেশে একটি বার্তা লিখে কাউন্টারের সামনে তা সাঁটিয়ে দিয়ে যান। কিন্তু অপেক্ষারত যাত্রীদের প্রশ্ন, কেন রেল দপ্তরে বিকল্প কর্মী নেই? এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। অনেকেই ওই পিচবোর্ডে লেখার ছবি তুলে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

পূর্ব রেলের কর্মী সংগঠন মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ জানান, যা ঘটেছে তা অনভিপ্রেত। কিন্তু তারা অসহায়। তিনি বলেন, কর্মীরা এই জায়গায় অসহায়। নতুন নিয়োগ হচ্ছে না রেলে। কর্মী না থাকায় পরিচালনা হচ্ছে না ঠিকভাবে। রেল তো কর্মী নিয়োগে সম্পূর্ণ উদাসীন। তার ফলে এই সমস‌্যা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X