কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলের খিচুড়িতে মিলল সাপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্কুল থেকে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খিচুড়িতে সাপ পাওয়া গেছে। ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার একটি সরকারি নার্সারি স্কুলে এ ঘটনা ঘটে। ‘মিড-ডে মিলের’ আওতায় মধ্যাহ্নভোজে শিশু শিক্ষার্থীদের ওই খিচুড়ি দেওয়া হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুলাই) এ ধরনের ঘটনা ঘটেছে বলে এক শিশুর মা-বাবা অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, সরবরাহ করা খিচুড়ির প্যাকেটে ছোট একটি মরা সাপ ছিল। বিষয়টি জানার পর তারা আতঙ্কিত। তবে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের সহসভাপতি আনন্দী ভোসলে বলেন, সাপের বিষয়টি তারা নিশ্চিত হতে পারেননি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

ভারতে এই প্রকল্পটি অঙ্গনওয়াড়ি নামে পরিচিত। ছয় মাস থেকে তিন বছর বয়সী শিশুরা প্রকল্পের আওতায় মিড-ডে মিলের প্যাকেট পায়। খাবার হিসেবে সাধারণ ডাল খিচুড়ি দেওয়া হয়। সোমবারের ওই খাবার সরবরাহ করা হলেও বুধবার (৩ জুলাই) এক শিশুর মা-বাবা এ অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট এক নারী কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খবর পেয়ে সাংলি জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সন্দীপ যাদব এবং খাদ্য নিরাপত্তা কমিটির অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্যাকেটটি ল্যাব পরীক্ষার জন্য নিয়ে যান। এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও সন্দীপ যাদবের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১০

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১২

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৩

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৪

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৫

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৭

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৮

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৯

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

২০
X