কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনকাম ট্যাক্স রিটার্নের নামে ভুয়া ম্যাসেজ, ক্লিক করলেই টাকা হাওয়া

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিভিন্ন সময়ে নানা বিষয়ে প্রতারণার ফাঁদ পাতেন সুযোগসন্ধানীরা। তেমনি একটি প্রতারণার ফন্দি এবার সামনে এসেছে। ইনকাম ট্যাক্স রিটার্নের নামে পাঠানো হচ্ছে ভুয়া ম্যাসেজ। আর এসব ম্যাসেজে ক্লিক করলেই নিষিষে হাওয়া হয়ে যাচ্ছে টাকা।

রোববার (২৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর বিভাগের নাম করে এমন ইমেইল পাঠানো হচ্ছে যেখানে আইটি রিফান্ডসহ বিভিন্ন সুবিধার প্রলোভন দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে বাজেটের পরিমাণও উল্লেখ করা হচ্ছে। এসব ম্যাসেজের বিষয়ে সাবধান। এগুলো কোনো প্রতারকচক্রের কাজ হতে পারে। হয়তো টাকা হাতিয়ে নেওয়ার ছক হিসেবে এসব করা হচ্ছে। তাই এমন লিংকে ক্লিক করার বিষয়ে খুব সাবধান। গোটা ভারতজুড়ে এমন ফাঁদ পাতা হচ্ছে।

পুলিশ ও আয়কর সংক্রান্ত উপদেষ্টাদের মতে, করদাতাদের ফাঁদে ফেলতে ২০১৮ সাল থেকে এমন ফাঁদ পাতা হচ্ছে। এ মাস করদাতাদের মাস। আর সেজন্য এ মাসকেই টার্গেট করেছে প্রতারকরা।

সম্প্রতি এমন প্রতারণার ফাঁদে পড়েছিলেন কলকাতার শহরতলির এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী। প্রতারক চক্রটি তার থেকে ৮৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বাজেটে যেসব নতুন নীতি আনা হয়েছে তা শেখানোর কথা জানিয়েছিল প্রতারকরা। আসলে এটি ছিল তাদের ফাঁদ। পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারকরা ভুয়া ম্যাসেজ পাঠাচ্ছে। কেন্দ্রীয় বাজেটে যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সেটা তারা জানানোর বলে ফাঁদে ফেলছে। এরপর ম্যাসেজের সঙ্গে তারা একটি অ্যাপ যুক্ত করে দিচ্ছে। এ অ্যাপ আসল ব্যাংকের অ্যাপের মতো। সেখানে তথ্য দিলেই ঘটে যেতে পারে ভয়াবহ বিপদ।

এ ছাড়া আইটিআর রিফান্ডের ক্ষেত্রেও ভুয়া ম্যাসেজ পাঠিয়ে সেখানে লিংক যুক্ত করে দিচ্ছে প্রতারকেরা। এসব লিংকের সঙ্গে আয়কর বিভাগের কোনো যোগাযোগ নেই। ফলে আইটিআর ফাইল করা ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। কেননা সামান্য অসাবধানতার জন্য খোয়া যেতে পারে বিপুল অর্থ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X