কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে দুজনের মৃত্যু, রেড অ্যালার্ট জারি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দিল্লির সড়ক। ছবি : সংগৃহীত
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দিল্লির সড়ক। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিতে ডুবে গেছে দিল্লির নিচু এলাকার পথঘাট। কয়েক দিন ধরে চলা বৃষ্টি বুধবার (৩১ জুলাই) আরও ভয়ংকর রূপ নেয়। খবর আসে ২২ বছর বয়সী এক নারী তার তিন বছর বয়সী সন্তানসহ নালায় পড়ে মারা গেছেন। এ পরিস্থিতিতেও বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিদ্যালয়।

এনডিটিভির বৃহস্পতিবারের (১ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, মুষলধারে বৃষ্টি হচ্ছে। শহরের কিছু অংশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লির জন্য সতর্কতা জারি করেছে। হতাহতের ঘটনা এড়াতে বাসিন্দাদের বাড়িতে থাকা, প্রতিটি ঘরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার ঘোষণা করেন, শহরের সব স্কুল আজ বন্ধ থাকবে। শিশু শিক্ষার্থীদের নিরাপদ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লির রাস্তায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন। কিছু হালকা যান পানির স্রোতে ভেসে যেতে দেখা গেছে। অনেক স্থানে মুখ খোলা নালায় এবং খানাখন্দে পথচারীরা পড়ে আহত হয়েছেন। সড়কে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে অন্তত ১০টি ফ্লাইট দিল্লিতে নামতে পারেনি। সেসব পাশের রাজ্যগুলোর বিমানবন্দরে অবতরণ করে। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিসপ্লে বোর্ডে বিষয়টি স্বীকার করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, সব ফ্লাইট সময়মতো চলছে। কিন্তু যাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে দেরি করছেন। অনেকে মৌখিকভাবে ফ্লাইট বিলম্বের অনুরোধ করছেন বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X