কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরের নির্বাচনে দাঁড়াচ্ছেন না মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি। পুরোনো ছবি
মেহবুবা মুফতি। পুরোনো ছবি

ভারতের জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন মেহবুবা মুফতি। বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর দ্য হিন্দুর।

মেহবুবা মুফতি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ জানিয়ে মেহবুবা মুফতি বলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেও দলের এজেন্ডা এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। ভারতের কেন্দ্রীয় সরকার তাকে সে ক্ষমতা দেবে না।

তিনি বলেন, ‘২০১৬ সালে ১২ হাজার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করেছিলাম। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান বন্ধ করেছিলাম। তখন বিজেপি-মোদির সঙ্গে জোট বেঁধে এসব করেছিলাম। এখন কি আমি এসব করতে পারব? যদি না পারি তবে মুখ্যমন্ত্রী হয়ে লাভ কী?’ তিনি ইঙ্গিত করেন, বর্তমানে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বদলে গেছে। এখন যিনি মুখ্যমন্ত্রী হবেন তার কোনো ক্ষমতাই থাকবে না। কেন্দ্রীয় সরকারই সব পরিচালনা করবে।

তিনি আরও জানান, ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন মুখ্যমন্ত্রী হলে একজন পিয়ন বদলির জন্যও তাকে সরকারের কর্মকর্তার কাছে ধরনা দিতে হয়। আমি পিয়নের বদলি নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত দলের প্রতিশ্রুতি পালন নিয়ে। তবে পিয়ন বদলির ঘটনা থেকে বোঝা যায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কতটুকু। দলের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারলে নির্বাচন করে বা বিজয়ী হয়ে লাভ কী।

মেহবুবা বলেন, অনেককে বন্দি রাখা হয়েছে। গণতন্ত্রের মঙ্গলের জন্য ভোটের আগে তাদের মুক্তি দিতে হবে। নেতাদের বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে গ্রেপ্তারের সমালোচনা করেন তিনি। মেহবুবা জানান, এসবের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। সে সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার দল নির্বাচনে অংশ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X