কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে ১২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত

ভারতে ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ছবি : সংগৃহীত
ভারতে ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ছবি : সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসে ভারতের রাজধানী দিল্লিতে ৩৭৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১২ বছরে সর্বোচ্চ। ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্যে বিষয়টি জানা গেছে। খবর এনডিটিভির।

তথ্য বলছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত দিল্লিতে ৩৭৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৩ সালের আগস্টে ৩২১.৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল। মাসের দুই দিন বাকি থাকতেই এবার ২০১৩ সালের রেকর্ড ভাঙল চলমান বৃষ্টিপাত।

এ ছাড়া গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ২০১০ সালে রেকর্ড করা হয়েছিল । তখন শহরে ৪৫৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ ছাড়া ভারতের আবহাওয়া অফিস বলছে, এখন পর্যন্ত দিল্লিতে অগস্টে বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ১৯৬১ সালের ঘরে। তখন ভয়াবহ বৃষ্টিপাত ৫৮৩.৩ মিলিমিটারে পৌঁছায়।

এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) বৃহস্পতিবার দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডি অনুসারে এটি বাজে আবহাওয়া এবং দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতির আরও খারাপ হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে।

পূর্বাভাস বলছে, আগস্টের বাকি দুদিন দিল্লির আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরটিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি মাসের ভারী বৃষ্টিতে ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। দিল্লিতেও পানি জমে মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। তিন দিনে সেই রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রি-সহ বেশ কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X