কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। পুরোনো ছবি
যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস চত্বরের ভেতর থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। ভারতের ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তাদের বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য সংবাদমাধ্যম শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা বিভিন্ন কারণে মারা যেতে পারেন। সবচেয়ে সম্ভাব্য ধারণাটি হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ মুহূর্তে ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।

শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, অন্যান্য তথ্য পরিবারের প্রাইভেসির কথা চিন্তা করে প্রকাশ থেকে বিরত থেকেছে ভারতীয় দূতাবাস। আমরা মৃতের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাই। তারা যেন এ শোক কাটিয়ে উঠতে পারে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তারা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। বিস্তারিত জানতে সংবাদকর্মীদের অপেক্ষার অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X