কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না ভারত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাদ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নিয়ন্ত্রণের লক্ষ্যে আর্থিক সহায়তা এবং প্রকল্পে নিযুক্ত ছিল না। তবে বাংলাদেশের বিষয়টি একটু ভিন্ন। ভারতও (বাংলাদেশের সঙ্গে) যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

২০২২ সালে অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা বেল-আউটের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় চার দশমিক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তা শর্তসাপেক্ষে দেওয়া হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এমন নয় যে আমাদের রাজনৈতিক শর্ত ছিল। আমরা একটি ভালো প্রতিবেশী হিসাবে এটি করছিলাম। কেননা আমরা আমাদের দোরগোড়ায় এই ধরনের অর্থনৈতিক মন্দা দেখতে চায়নি।

তিনি বলেন, আমি মনে করি শ্রীলঙ্কায় রাজনৈতিকভাবে যা ঘটছে, দিনের শেষে তা নিয়ে তাদের রাজনীতি চলবে। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক গতিশীলতার জন্য কোনটি ভালো হবে তাও বলে দেওয়া ভারতের উদ্দেশ্য ছিল না।

ভারত-বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, সম্পর্ক নির্ধারণ করার জন্য এটিকে বিশেষ কিছু হিসেবে বিবেচনা না করার অনুরোধ করব। এটি এমন নয় যে ভারত প্রতিটি প্রতিবেশীর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X