মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানাল ভারত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বৈঠক হবে না বলে জানানোর পর এবার এর কারণও জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরসূচিতে গরমিল ও সময়ের অভাবের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমস জানায়, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল।

ওই সূত্রটি আরও জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূণ। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন এবং ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউিইয়র্ক সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভোরের দিকে তাকে তাকে বহনকারী বিমান নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাতে তাকে বহনকারী বিমানটি নিউইয়র্কের বিমানবন্দর ত্যাগ করে।

এ ঘটনার পর সোমবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আপনারা জানেনম আমাদের প্রধানমন্ত্রীর এবারের সফর খুবই সংক্ষিপ্ত ছিল। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘণ্টা। কিছুক্ষণ আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউইয়র্কে পৌঁছাননি। দুই নেতার সফরের শিডিউল ভিন্ন হওয়ায় তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না।

তিনি আরও জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ সফরে বৈঠক করার কথা ছিল। কিন্তু সফর সংক্ষিপ্ত হওয়ার কারণে এ বৈঠকও বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X