কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার ছয় বাংলাদেশি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছয় বাংলাদেশি। ছবি : সংগৃহীত

ভারতের একটি বাস স্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তামিলনাড়ু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে কাগজপত্র যাচাই শেষে সেখানে ছয় বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ছয় বাংলাদেশি হলেন, শোভন শেখ (৩৮), মোহাম্মদ আসলাম (৪১), তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আল-ইসলাম (৩৭) এবং মোহাম্মদ রুহুল আমিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। তবে সেখানে তারা প্রতারণার শিকার হন। সেখানে চাকরি না পেয়ে তারা অন্যত্র চাকরির জন্য যাচ্ছিলেন। পথে পুলিশর অভিযানে ধরা পড়েন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১১

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১২

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৩

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৪

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৬

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৭

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৮

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৯

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

২০
X