কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক

ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি : সংগৃহীত
ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি : সংগৃহীত

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার সেই সাংবাদিককে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে এমনটি দেখা যায়। তার সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ রিমেম্বারিং লেখা একটি ব্যানারও প্রদর্শন করছে। এ ছাড়া টাইমলাইনে তার সম্মানে লিখেছে, ‘আমরা আশা করি, ময়ূখকে স্মরণ ও সম্মান জানাতে তার বন্ধু ও পরিবারের জন্য এটি একটি স্থান হতে পারে।’

ময়ূখের এ অ্যাকাউন্টের তথ্য মতে, সর্বশেষ তিনি রিপাবলিক বাংলার জ্যেষ্ঠ সম্পাদক ও হেড অব ইনপুটের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিউজ-১৮ বাংলা, টাইমস নাউ, এবিপি আনন্দে কাজ করেছেন।

সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে। কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ময়ূখের ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১০

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৩

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৬

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৭

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

২০
X