কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনই শ্রীলঙ্কার আর অন্য তিনজন ভারতের। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে।

শনিবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে শ্রীলঙ্কার পূর্ব উপকূল বেয়ে ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফিনজাল। তীব্র ঝড়ের কারণে দুই দেশের সমুদ্র তীরবর্তী কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং ভারি বৃষ্টিতে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের আবহাওয়া অফিস বলেছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রবিবার সকাল থেকে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে তামিলনাড়ুজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের বেশিরভাগ এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়া লোকজনকে নৌকায় করে উদ্ধার করছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

এদিকে, কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ভারি বর্ষণে কোনো কোনো এলাকা প্লাবিত হয়েছে। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে। দেশটির দেওয়া সর্বশেষ তথ্যমতে, ঝড় ও বন্যায় মোট ১ লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় ফিনজাল মধ্যরাতে যখন তামিলনাড়ুর উপকূলে আঘাত হানে তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিনে বলা হয়েছে, রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X