কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

কঠিন সময় পর করছে ভারতের অর্থনীতি। সর্বকালের সর্বনিম্নে নেমেছে দেশটির মুদ্রার মান। ডলারের বিপরীতে গত সোমবার সর্বনিম্ন হয়েছে রুপির দাম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস ছিল। তবে এ প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশে নেমেছে, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও। সোমবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৬০ রুপিতে পৌঁছেছে, যা মার্কিন ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন মান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ডলারের বিপরীতে রুপির আরও দরপতনের আশঙ্কা করা হচ্ছিল। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের পদক্ষেপের কারণে কিছুটা থেমেছে।

রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি উঠিয়ে নিয়েছে আরবিআই। ফলে দরপতন কিছুটা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ধারাবাহিক দরপতনে ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। কয়েক মাস ধরে রুপির দর ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করে আসছে আরবিআই।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X