কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় গোপন করে বিয়ে করলেই সাজা

নয়াদিল্লিতে দেশটির পার্লামেন্ট ভবন। ছবি : সংগৃহীত
নয়াদিল্লিতে দেশটির পার্লামেন্ট ভবন। ছবি : সংগৃহীত

বিয়ে হলো সামাজিক প্রথা। যে যার ধর্ম অনুযায়ী বিয়ে করে থাকে। না করলেও আইনগত ক্ষতি নয়। তবে পরিচয় গোপন রেখে বিয়ে করা ঠিক না। এটা অপরাধ। এ ছাড়াও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করাও অপরাধ। এ জন্য সাজার বিধান করছে ভারত সরকার।

পরিচয় গোপন করে কোনো নারীকে বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর সাজা ভোগ করতে হবে। শুধু এটাই নয় বিয়ে, পদোন্নতি কিংবা চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে তার সর্বোচ্চ সাজাও হবে ১০ বছরের জেল। নারীসমাজের সুরক্ষায় দেশটির কেন্দ্রীয় সরকার নতুন এই আইন আনতে চলেছে।

শুক্রবার ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ‘ভারতীয় দণ্ডবিধি’-র নাম পরিবর্তন করে ‘ভারতীয় ন্যায়সংহিতা’ রাখার প্রস্তাবসহ একাধিক নতুন আইন আনার কথা জানান। যেখানে নারীদের যৌন নিগ্রহ রুখতে বেশ কিছু নতুন ধারা সংযোজিত হয়েছে।

অমিত শাহ বলেন, ‘নারীর সামাজিক সুরক্ষায় এই বিল আনা হয়েছে। বিয়ে, চাকরি, পদোন্নতি বা অন্যান্য সুবিধার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসে রাজি করানো গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে।’

যদিও এর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের বিষয়ে কোনো দণ্ডবিধির কথা বলা ছিল না। সরকার এখন যে নতুন আইন আনতে চাইছে, তাতে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে।

পরিচয় গোপন করে বিয়ে করার বহু অভিযোগ জমা পড়েছে। মামলার সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। যার কারণে কেন্দ্রীয় সরকার নতুন এই আইন আনতে চলেছে। এতে এরকম অপরাধ প্রবণতা কমবে বলে আশা সবার।

নতুন আইনে দলবদ্ধ ধর্ষণ প্রমাণিত হলে অপরাধীদের ২০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। ধর্ষণের শিকার নারীর বয়স ১৮ বছরের কম হলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। একই সুপারিশ করা হয়েছে গণপিটুনিতে কেউ নিহত হলে অপরাধীদের সাজার ক্ষেত্রেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X