কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের হেনস্তাকারীকে পিটিয়ে হত্যা করল বাবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রত্যেকটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। সন্তানের জন্য সব কিছু করতে পারেন বাবারা। এমনকি কাউকে হত্যা করতেও দ্বিধা করেন না। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম সাক্ষী হয়েছে এমনই এক ঘটনার। মেয়েকে যৌন হেনস্তাকারীকে নিজ হাতেই হত্যা করেছেন এক বাবা।

মেয়ে যৌন হেনস্তার শিকার হচ্ছে বিদেশে বসে এ খবর পেয়েছিলেন বাবা। হেনস্তা যিনি করছিলেন তিনিও দূরের কেউ নেন, পরিবারেরই আত্মীয়। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগী কিশোরীর বাবা আনজানেয়া প্রসাদ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, আনজানেয়ার ১২ বছরের মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সেখানে থাকা ৫৯ বছরের আত্মীয় তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনা কিশোরী তার বাবাকে জানায়। প্রবাসী বাবা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

পুলিশের দেওয়া এ শাস্তি পছন্দ করেননি আনজানেয়া প্রসাদ। তাই তিনি মেয়ের হেনস্তাকারীকে শাস্তি দিতে কুয়েত থেকে ভারতে নিজ গ্রামে এসে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেন এবং ওইদিনই আবার কুয়েতে চলে যান।

এখানেই শেষ নয় ভিডিওবার্তায় হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন আনজানেয়ার। তার দাবি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তিনি বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X