কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চে অজ্ঞান স্পিকার-মন্ত্রী

রোববার অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরী। ছবি : সংগৃহীত
রোববার অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরী। ছবি : সংগৃহীত

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অসুস্থ হয়ে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের রাইসেন শহরের একটি অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরী। স্বাধীনতা দিবসের স্যালুট নেওয়ার সময় একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। তবে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাইসেনের জেলা হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

অন্যদিকে রাজ্যের মউগঞ্জে আরেক অনুষ্ঠানে যোগ দেন মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম। পতাকা উত্তোলনের পর জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেওয়া শুরু করলে হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। একপর্যায়ে তিনিও মঞ্চে পড়ে যান। এ ঘটনায় অবিলম্বে চিকিৎসকদের ডাকা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ‘হর ঘর তিরঙ্গা’র উদ্যোগের অংশ হিসেবে রাইসেন শহরে তিরঙ্গা র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে শহরের স্কুলশিক্ষার্থী, পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেছিলেন।

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী ডা. প্রভুরাম চৌধুরীর নেতৃত্বেও একটি বিশাল তিরঙ্গা মিছিল বের হয়েছিল। তখন তিনি সুস্থই ছিলেন। রাজ্য ও দেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলন ও উত্সাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বানও জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X