কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনের জন্য বাবা-ছেলের আত্মহত্যা

স্মার্টফোনের জন্য বাবা-ছেলের আত্মহত্যা
ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের নান্দেদ জেলায় বাবা-ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবার কাছে ছেলের স্মার্টফোন দাবি ও বাবার আর্থিক অক্ষমতার কারণে এ ঘটনা ঘটে।

আর্থিক সীমাবদ্ধতার কারণে বাবা ছেলেকে স্মার্টফোন কিনতে অস্বীকৃতি জানানোর পর ১৬ বছর বয়সী দশম শ্রেণির ওই ছাত্র আত্মহত্যা করে।বাবা এই ঘটনা সহ্য করতে না পেরে একই গাছে ঝুলে আত্মহত্যা করেন।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, কিশোরটি লাতুর জেলার উদগিরে তার দুই ভাইয়ের সাথে একটি হোস্টেলে থাকত। ছেলেটি প্রায়ই তার বাবার কাছে পড়াশোনার জন্য স্মার্টফোন চাইত। কিন্তু খামার ও একটি গাড়ির ঋণের আর্থিক বোঝার কারণে তার বাবা আবদারটি পূরণ করতে পারেননি।

ছেলেটি আত্মহত্যার আগে সন্ধ্যায় আবার ফোনটি চেয়েছিল। কিন্তু তার বাবা সাফ জানিয়ে দেন, তিনি তা কিনে দিতে পারবে না। ছেলেটি বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বাবা-মা ভেবেছিলেন যে সে খামারে গেছে ঘুমাতে। পরের দিন সকালে সে ফিরে না এলে তারা তাকে খুঁজতে শুরু করে।

তার বাবাই প্রথমে খামারে পৌঁছান। সেখানে গিয়ে তার ছেলেকের নিথর দেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হতবাক হয়ে তিনি মৃতদেহটি সরিয়ে একই দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অন্যান্য সদস্যরা খামারে পৌঁছালে আত্মহত্যার বিষয়টি জানা যায়। পরে হাসপাতালে নেয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

এদিকে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বিস্তারিত তথ্যের জন্য দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X